কাউখালীতে দেড়লক্ষ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট

মোঃ জিয়াদুল হক

পিরোজপুরের কাউখালীতে দেড় লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১২নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা, কচা ও কালী গঙ্গা এবং নেছারাবাদের কিছু এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে এ জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা।
 
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল  জানান, সকাল থেকে বিকেল উপজেলার জোলাগাতী, পঙ্গাশিয়া ও বেকুটিয়া এলাকায় সন্ধ্যা ও কচা নদীতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা।জালগুলো স্থানীয় লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শেয়ার করুন :

Check Also

চট্টগ্রামে বিয়ের দাবীতে হিন্দু প্রেমিকের বাসায় মুসলিম প্রেমিকার অবস্থান : নির্মম নির্যাতনের অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিয়ের দাবীতে হিন্দু প্রেমিক সুজন দেবনাথ জয়ের বাসায় মুসলিম প্রেমিক …